Collector
সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু | Collector
সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু
Boishakhi News24

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। প্রতিদিন অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে সিলেটে অন্তত ১২ শিশু হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৯ মার্চ) সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, আক্রান্ত শিশুদের মধ্যে কয়েকজনের বয়স এখনো ৯ মাস পূর্ণ হয়নি। কারো বয়স ৫ মাস কিংবা ৬ মাস। অর্থাৎ তাদের হামের টিকা দেওয়ার সময়ই হয়নি। আবার কিছু শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকা নেওয়া সত্ত্বেও তারা সংক্রমিত হয়েছে। তিনি বলছেন এর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ বিশেষ তদন্ত শুরু করেছে। Read More

Go to News Site