Collector
মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ | Collector
মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
Somoy TV

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মোহাম্মদ আরাফাত নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর খুঁটির কাছে এ ঘটনা ঘটে।নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত  আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার কেটে তিনজন তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়।আরও পড়ুন: গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীপরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে সন্ধ্যার পরে অভিযান স্থগিত করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Go to News Site