Collector
উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, শুটিং শেষে কী হয়েছিল? | Collector
উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, শুটিং শেষে কী হয়েছিল?
Jagonews24

উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, শুটিং শেষে কী হয়েছিল?

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর তা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। আজ (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে হঠাৎ এক হৃদয়বিদারক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। জানা গিয়েছে, শুটিং শেষে সমুদ্রে একা নামার সময় বিপদ ঘটে। সূত্রের খবর অনুযায়ী, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। বিকেলে শুটিং শেষে তিনি সমুদ্রে নামেন। সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সৈকতে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্রে নামার পর রাহুলের পা বালিতে আটকে যায় এবং ঢেউয়ের আঘাতে তিনি ভারসাম্য হারান। প্রত্যক্ষদর্শী দিগন্ত বাগচী বলেন, “সম্ভবত তিনি সাতার জানতেন না বা আটকে পড়েছিলেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। দ্রুত উদ্ধার করা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন।” রাহুলকে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানিয়েছেন, “শুটিং প্যাকআপ হয়ে যাওয়ার পর সৈকতে পৌঁছে রাহুলকে গাড়িতে তোলা হয়। রাস্তায় চলার সময় টেকনিশিয়নরা তার বুকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। সম্ভবত হাসপাতালে যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয় এবং ২০-২২ মিনিটের মধ্যে তিনি মারা যান।” ময়নাতদন্ত সোমবার (৩০ মার্চ) কাঁথি হাসপাতালে সম্পন্ন হবে। এমএমএফ

Go to News Site