Risingbd
জুলাই জাতীয় সনদের সংবিধানসম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের উত্থাপিত নোটিশের বিষয়ে ব্যাপক বিতর্ক হওয়ার পর মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে এর ওপর আলোচনার সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার। এই আলোচনার জন্য সংসদে নোটিশ দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নোটিশের ওপর কখন আলোচনা হবে, তা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে। তুমুল বিতর্কের মধ্যে অধিবেশন কক্ষে হট্টগোল দেখা দেয়। পরে নোটিশটি সংসদে উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
Go to News Site