Collector
চট্টগ্রামে বিনামূল্যে শতাধিক অসহায় শিশুর সুন্নতে খৎনা | Collector
চট্টগ্রামে বিনামূল্যে শতাধিক অসহায় শিশুর সুন্নতে খৎনা
Somoy TV

চট্টগ্রামে বিনামূল্যে শতাধিক অসহায় শিশুর সুন্নতে খৎনা

বন্দর নগরী চট্টগ্রামে গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ ও দরবারে হাশেমীয়া আলিয়া শরীফের উদ্যোগে শতাধিক অসহায় শিশুকে সুন্নতে খৎনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ মার্চ) সকালে কুলগাঁও দরবারে হাশেমীয়া আলিয়া শরীফে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এ বিষয়ে আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শাহাজাদা আবুল বয়ান হাশেমী জানান, এই মানবিক উদ্যোগ কেবল ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Go to News Site