Collector
প্রসূতি মৃত্যুর অভিযোগ, শেরপুরে অবৈধ হাসপাতাল সিলগালা | Collector
প্রসূতি মৃত্যুর অভিযোগ, শেরপুরে অবৈধ হাসপাতাল সিলগালা
Somoy TV

প্রসূতি মৃত্যুর অভিযোগ, শেরপুরে অবৈধ হাসপাতাল সিলগালা

অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়ার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় সূত্র জানায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই গত প্রায় তিনমাস ধরে শহরের উত্তর বাজারের একটি ভাড়া ভবনে মায়ান জেনারেল হাসপাতাল নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরে নেক্সাস হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়। আরও পড়ুন: ময়মনসিংহে বৃদ্ধ বাবাকে লাঠিপেটার পর পুকুরে ফেলে হত্যা নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হাসপাতালটি কার্যক্রম বন্ধ রাখে। অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ রোববার বিকেলে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা হাসপাতালটিতে অভিযান চালাই। হাসপাতালটির অনুমোদনের কাগজ ছিল না। এর প্রেক্ষিতে হাসপাতাল সিলগালা করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর তারা পুণরায় তাদের কার্যক্রম চালাতে পারবেন। অন্যদিকে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু বলেন, ‘আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এটি পেন্ডিং অবস্থায় আছে। তবে আমাদের হাসপাতাল থেকে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেয়া হয়নি।  আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে হামের রোগী, দুই সপ্তাহে ৫ শিশুর মৃত্যু

Go to News Site