Somoy TV
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।মৃত ইমাম ইমরান মাজহারী (৩০) শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইমরান তার বাবার সঙ্গে নিজ জমিতে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরও পড়ুন: হত্যার পর ফেলে যাওয়া ম্যানিব্যাগে মিলল আসামির সন্ধান বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মেদ জানান, সেচ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Go to News Site