Collector
পাবিপ্রবিতে নিজেদের ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন | Collector
পাবিপ্রবিতে নিজেদের ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন
Somoy TV

পাবিপ্রবিতে নিজেদের ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

গত ১৫ দিন ধরে উপাচার্য (ভিসি) শূন্য রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট। স্থবিরতা নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে।উপাচার্য না থাকায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আটকে আছে। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কর্মকর্তারা। রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একটি মানববন্ধন করেন। মানববন্ধনে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়জন ভিসি দায়িত্ব পালন করেছেন। তবে তারা সবাই অন্য বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।  তিনি অভিযোগ করে বলেন, বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আসা ভিসিরা নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষকদের অগ্রাধিকার দেন। ফলে পাবিপ্রবির অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে শিক্ষকতা করলেও নিজ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি। আরও পড়ুন: চবিতে অব্যাহতি নিলেন ২ সহকারী প্রক্টর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩ পর্যায়ের প্রায় ৩০ জনের বেশি অধ্যাপক রয়েছেন, যারা ভিসি হওয়ার যোগ্য। অন্য বিশ্ববিদ্যালয় থেকে যেসব অধ্যাপক ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারার হিসেবে আসেন, তারাও একই গ্রেডের। তাই নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগে কোনো বাধা থাকার কথা নয়। লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজমুল ইসলাম বলেন, গত ১৫ মার্চ উপাচার্যের পদত্যাগের পর থেকেই বিশ্ববিদ্যালয় ভিসি শূন্য রয়েছে। এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশ, সনদ উত্তোলনসহ বিভিন্ন কাজে ভিসির স্বাক্ষর প্রয়োজন হওয়ায় সবকিছু আটকে আছে। পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদের বেতনও স্থগিত রয়েছে। তিনি আরও বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে উপাচার্য নিয়োগ দিয়ে এ সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। আরও পড়ুন: রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

Go to News Site