Somoy TV
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লো-স্কোরিং এক রোমাঞ্চকর ম্যাচে লাহোর কালান্দার্সকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। অপরদিকে, বল হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লাহোর। ফখর জামান মাত্র ১ রান করে বিদায় নেন। মোহাম্মদ নাঈমও বেশি সময় টিকতে পারেননি। তিন নম্বরে নেমে আব্দুল্লাহ শফিক ২৪ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস খেললেও বড় সংগ্রহ গড়তে পারেনি দল।ইমন ১২ বলে ১২ রান করে আউট হন। মাঝের সারিতে হাসিবউল্লাহ খান (২৮) ও সিকান্দার রাজা (১৯) কিছুটা লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রানেই থামে লাহোর। করাচির হয়ে মঈন আলী, মীর হামজা ও অ্যাডাম জাম্পা নেন দুটি করে উইকেট।আরও পড়ুন: শাহিন-সিকান্দারদের বিরুদ্ধে প্রটোকল ভাঙার গুরুতর অভিযোগ পাঞ্জাব পুলিশের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নার ও সালমান আঘার উইকেট হারিয়ে চাপে পড়ে করাচি। তবে মোহাম্মদ ওয়াসিম (৩৮) ও সাদ বেগ (১৯) জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। এই জুটি ভাঙেন মোস্তাফিজ, নিজের প্রথম ওভারেই সাদকে ফেরান তিনি। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন এই বাঁহাতি পেসার।শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল করাচির। নাটকীয় মুহূর্তে আব্বাস আফ্রিদির ব্যাটে আসে জয়ের ছক্কা। ফলে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে করাচি কিংস।
Go to News Site