Somoy TV
গত ১৩ বছর ধরে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে ২০২৬ আসরে সেই অভিশাপ থেকে মুক্তি পেল তারা। রোববার (২৯ মার্চ) কলকাতার বিপক্ষে দাপুটে জয়ে আসর শুরু করেছে আইপিএলের অন্যতম সফল দলটি।আইপিএলের শুরুতেই ব্যাটারদের দাপটে বোলারদের জন্য বাজছে সতর্কবার্তা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই দেখা গেল আরেকটি রানবন্যা। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে দুই দলের মিলিত স্কোর দাঁড়ায় ৪৪৪ রান। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে কলকাতা। শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। মাত্র ১৭ বলে ৩৭ রান করে ফেরেন অ্যালেন। তবে ৪০ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন রাহানে।মাঝের দিকে অঙক্রিশ রঘুবংশি ২৯ বলে ৫১ রান যোগ করেন। শেষ দিকে রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে কেকেআর। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর ৩ উইকেট নেন।আরও পড়ুন: মাত্র ৭ ওভার খেলে ম্যাচসেরা বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। তাদের ১৪৮ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৩৮ বলে ৭৮ রান করে ফেরেন রোহিত, যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। অন্যদিকে ৪৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন রিকেলটন, মারেন ৮টি ছক্কা।শেষ দিকে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া ছোট ছোট ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই, তুলে নেয় দাপুটে জয়।
Go to News Site