হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন | Collector
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন
Jagonews24

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন

সরকার ‘হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি’ এবং ‘হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি’ গঠন করেছে। রোববার (২৯ মার্চ) এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৯ সদস্যের জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী। অন্যদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে ২৫ সদস্যের নির্বাহী কমিটি সভাপতি করা হয়েছে। জাতীয় কমিটির সদস্যরা হলেন— ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব, পরিচালক (হজ অফিস, ঢাকা), হাব-এর সভাপতি। ধর্ম মন্ত্রণালয়ের সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় কমিটির প্রধান কাজ হবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া। সভা সদস্য-সচিব আহ্বান করবেন এবং সভাপতির নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী সভা হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাহী কমিটির সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হজ অফিস), হাব-এর সভাপতি ও মহাসচিব। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ প্রধান জাতীয় কমিটিতে সদস্য সচিব থাকবেন। নির্বাহী কমিটি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, হজ প্যাকেজ অনুমোদন দেবে, জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে। এ কমিটিও প্রয়োজন অনুযায়ী সভা করবে এবং প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আরএমএম/এমআইএইচএস

Go to News Site