Somoy TV
রংপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতাররা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিমের কাছ থেকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মো. জাকির হোসেন বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে ভিকটিম তার টাকা ফেরত চান। এ নিয়ে আসামি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে টাকা ফেরত দেয়ার কথা বলে ভিকটিমকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়। সেখানে শ্বাসরোধে তাকে হত্যা করে আসামিরা পালিয়ে যায়। আরও পড়ুন: রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার এ ঘটনায় পরদিন ২ মার্চ ভিকটিমের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। আরও পড়ুন: রংপুরে সারের সংকট দেখিয়ে কৃষকের পকেট কাটছে ব্যবসায়ীরা গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Go to News Site