Jagonews24
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএনসিএসএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজিব মিনা। রোববার (২৯ মার্চ) রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগে মধ্যে দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা মেট্রো (দক্ষিণ) উপপরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা। সিনিয়র সহসভাপতি পদে মো. মানজুরুল ইসলাম এবং মোহাম্মদ খোরশিদ আলম, সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন জয়ী হন। এছাড়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর এবং মো. আসলাম হোসেন। কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আবু সাঈদ মিয়া (ঢাকা বিভাগ), মো. সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম বিভাগ), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা বিভাগ), মো. নজরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মো. নাজমুল ইসলাম (বরিশাল বিভাগ), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি পদে মো. মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা পদে মো. আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা. সুমি খাতুন, আইন সম্পাদক পদে আইন কর্মকর্তা মো: আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান। মহিলাবিষয়ক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল। কেআর/এসএনআর
Go to News Site