Somoy TV
দেশের ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদানের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।মাসিক বেতন কাঠামোর আওতায় প্রত্যেক ক্রীড়াবিদ এক লাখ টাকা করে পান। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।ক্রীড়া ভাতা পাওয়া এই ১২৯ ক্রীড়াবিদ ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক, ২২টি রৌপ্যপদক ও ৪৪টি ব্রোঞ্জপদক জিতেছেন। এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে।ক্রীড়া ভাতা দেওয়ার পর তারেক রহমান ব্যক্তিগতভাবে স্বর্ণ জয়ীদের ৩ লাখ, রৌপ্য জয়ীদের দুই লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের এক লাখ টাকা করে প্রদান করেন। দলগতভাবে স্বর্ণ জয়ীদের দুই লাখ, রূপা জয়ীদের দেড় লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ১ লাখ টাকা দেয়া হয়। পাশাপাশি তারা প্রত্যেকে সম্মাননা হিসেবে একটি করে ক্রীড়া কার্ড ও মেডেল পান।আরও পড়ুন: এশিয়ান আর্চারিতে আবারও স্বর্ণ জিতল বাংলাদেশক্রীড়া ভাতা দেওয়ার এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ক্রীড়াবিদরা ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখ।
Go to News Site