Somoy TV
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস মুখে গুরুতর চোটের কারণে কাউন্টি মৌসুমের প্রথম মাস মাঠের বাইরে থাকবেন। গত মাসে ডারহামের অনুশীলন সেশনে নেটে ব্যাটিং করার সময় বলের আঘাতে তার গালের হাড় (চিকবোন) ভেঙে যায়।অস্ত্রোপচার সফল হলেও ইনস্টাগ্রামে দেয়া একটি ছবিতে স্টোকসের মুখের মারাত্মক ফোলা ও আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে। পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হওয়ায় এখন তার মাঠে ফেরার সময় পিছিয়ে গেছে।স্টোকস সর্বশেষ খেলেছেন অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে। তিনি মূলত আগামী সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় প্রথম চারটি ম্যাচে অংশগ্রহণ সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।আরও পড়ুন: অ্যাশেজ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন স্টোকস সব ঠিক থাকলে মে মাসে উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও কেন্টের বিপক্ষে ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন স্টোকস।ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মতে, এই সময়ে তার চিকিৎসা ও পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোটের কারণে স্টোকসের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ায় ইংল্যান্ডের কাউন্টি দল কিছুটা শক্তিহীন অবস্থায় থাকবে।
Go to News Site