Somoy TV
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় আর গায়ক জুবিন গার্গ একইভাবে পৃথিবী থেকে বিদায় নেয়ায় ভক্তদের মনে দানা বাঁধতে শুরু করেছে একাধিক প্রশ্ন। দুই তারকারই পানিতে ডুবে মৃত্যু হওয়ায় তা ভাবিয়ে তুলছে পুরো টালিউড শোবিজ অঙ্গন।টালিউডে জুবিন আর রাহুলের নামটি জড়িয়ে আছে বাণিজ্যিক সিনেমার ‘পিয়া রে’ গানটিতে। একসময় যে গান প্রেম, বেদনা আর অপেক্ষার অনুভূতিতে একসময় ছুঁয়েছে লাখো মানুষের হৃদয় সময়ের সঙ্গে আজ সেই গানই হয়ে উঠেছে অদ্ভুত ট্র্যাজেডির প্রতিধ্বনি। টালিউডে যার কণ্ঠে ছিল হাহাকার আর ভালোবাসার মিশ্রণ, একদিন সেই জুবিন সত্যিই হারিয়ে গেলেন পানির গভীরে। পর্দায় রাহুলের চোখে ভক্তরা দেখেছিল ভালোবাসার আকুতি, তিনিও একই পরিণতির শিকার। এ যেন একটি গান, দুটি জীবন আর এক অব্যক্ত সমাপ্তি। আরও পড়ুন: হঠাৎ পানিতে ডুবে রাহুলের মৃত্যু, কী ঘটেছিল? ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রের পানিতে ডুবে মারা যান জুবিন। ঠিক তার ছয় মাস পর গত ২৯ মার্চ ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। সময়ের ব্যবধানে দুই শিল্পীকেই কেড়ে নিয়েছে সমুদ্র। জুবিনের আকস্মিক মৃত্যুকে ভক্তরা যেমন পরিকল্পিত হত্যা বলে দাবি করছেন একইভাবে শুটিং স্পটে রাহুলের আকস্মিক মৃত্যুতেও ভক্তদের মনে একই শঙ্কা তৈরি হয়েছে। রাহুলের সহ-অভিনেতা অরিত্র দত্ত বণিক ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে দেয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন তোলেন, একটা এত বড় শুটিং ইউনিটে রাহুলকে বাঁচানোর কেন এক শতাংশও সুযোগ পাওয়া যায়নি। এটি গাফিলতি না কি অন্যকোনো কারণ ছিল এটা জানা জরুরি। অরিত্র বলেন,এই মৃত্যুতে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা ময়নাতদন্ত, পুলিশি তদন্তে স্পষ্ট হবে। আমি এখনই বলছি না, তেমন কিছু ছিল। কিন্তু তাকে কেন বাঁচানো গেল না, কেউ কেন কিছু করতে পারলেন না এটা ভাবাচ্ছে। ইন্ডাস্ট্রিতে শিল্পীদের নিরাপত্তা আছে কিনা, এটাও দেখা প্রয়োজন। আরও পড়ুন: রাহুল অরুণোদয় মারা গেছেন বড় ও ছোট উভয় পর্দাতেই জনপ্রিয় ছিলেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘জ্যাকপট’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘ভালবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘হ্যাংওভার’, ‘গেম’, ‘লিপস্টিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জুলফিকার’, ‘যকের ধন’, ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ প্রভৃতি।অভিনেতার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে রয়েছে ‘খেলা’, ‘মোহনা’, ‘তুমি আসবে বলে’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘গীতা এলএলবি’-র ইত্যাদি।
Go to News Site