COLLECTOR
ভোটের আবহে রাজনৈতিক বিভাজন ভুলিয়ে দিলেন রাহুল! | Collector
ভোটের আবহে রাজনৈতিক বিভাজন ভুলিয়ে দিলেন রাহুল!
Somoy TV

ভোটের আবহে রাজনৈতিক বিভাজন ভুলিয়ে দিলেন রাহুল!

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, এবার রাজ্যে ভোট হচ্ছে দু’দফায়। তার আগে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক ময়দান।প্রচারে রাজ্যের যুযুধান দুই শিবির একে অপরের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, ধর্মীয় মেরুকরণ, উন্নয়ন-প্রশ্ন এবং ভোটার তালিকা সংশোধন ঘিরে এসআইআর ইস্যুতে লাগাতার আক্রমণ শানাচ্ছে। ঠিক এমন আবহেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন মুহূর্তের জন্য বদলে দিল রাজনৈতিক সুর। আরও পড়ুন:সুপ্রিম কোর্টের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর চড়া ভাষা, পাল্টা অভিযোগ, ময়দানি সংঘাতের মাঝেও তৈরি হল বিরল এক শোকের আবহ। অনেকেরই মতে, উত্তপ্ত ভোট-প্রচারের বাংলায় রাহুলের মৃত্যু অন্তত কিছুটা হলেও ছন্দপতন ঘটিয়েছে। রাহুলের প্রয়াণে স্তব্ধ টলিপাড়া। শোকাহত অনুরাগীরাও। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তার মৃত্যুতে শোকপ্রকাশে প্রায় এক সুরে কথা বলেছে রাজ্যের নানা রাজনৈতিক শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, ‘কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ও আমারও খুব প্রিয় অভিনেতা ছিলেন।’ এই বার্তাতেই স্পষ্ট, রাহুল শুধু পর্দার পরিচিত মুখ ছিলেন না, বহু মানুষের আবেগেরও অংশ ছিলেন।রাজ্যের বিরোধী শিবিরের নেতারাও শোক প্রকাশ করেছেন। ফলে রাজনৈতিক অবস্থান আলাদা হলেও, রাহুলের মৃত্যু যেন কয়েক মুহূর্তের জন্য সব বিভাজনরেখাকে ঝাপসা করে দিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম সব শিবিরেই তার অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।  রাহুল বন্দ্যোপাধ্যায় ছিলেন কট্টরবামপন্থি। যদিও তার রাজনৈতিক চরিত্র কোনো দিনও অন্যের চরিত্রহননের দিকে যায়নি। ফলে তিনি সব রাজনৈতিক দলের কাছে প্রিয় রাজনীতিকের চেয়ে অভিনেতা হিসাবেই জনপ্রিয়তা পেয়েছিলেন।রাহুলকে ঘিরে এই সর্বদলীয় শোকপ্রকাশ আসলে আর এক সত্যকে সামনে আনছে। তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এমন এক পরিচিত মুখ, যাকে রাজনৈতিক দূরত্বের চেয়েও বেশি জায়গা দিয়েছে বাংলার সমাজজীবন। তাই তার চলে যাওয়া শুধু বিনোদন জগতের ক্ষতি নয়, ভোটের উত্তাপে বিভক্ত বাংলার কাছেও এক আবেগঘন মুহূর্ত। আরও পড়ুন:ওসমান হাদি হত্যা: অভিযুক্ত ফয়সাল ও আলমগীর কলকাতার আদালতে২৩ ও ২৯ এপ্রিলের ভোটকে সামনে রেখে যখন বাংলা জুড়ে তীব্র রাজনৈতিক তরজা, তখন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু যেন হঠাৎই এনে দিল অন্য এক বিরতি। যেন মনে করিয়ে দিল, রাজনীতির ঊর্ধ্বেও থেকে যান কিছু মানুষ যাদের বিদায় সাময়িক হলেও থামিয়ে দেয় সব কোলাহল।

Go to News Site