Somoy TV
চাঁদপুরের মতলব দক্ষিণে মনজিল শেখ হত্যাকাণ্ডে জড়িত আসামি সাগর হোসেনকে সাতক্ষীরার ভারতীয় সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।আলোচিত এবং চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে সোমবার (৩০ মার্চ) সকালে পুলিশের পক্ষ থেকে প্রেসব্রিফিং করা হয়। এ সময় কীভাবে হত্যাকাণ্ডে জড়িত আসামিকে আটক এবং কেন এই হত্যাকাণ্ড তা জানান মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব।তিনি জানান, ঈদের ছুটিসহ বিভিন্ন সময় ঝগড়াঝাটি হতো মনজিল শেখের সঙ্গে সাগর হোসেনের। এতে ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে ঘুমন্ত মনজিল শেখের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সাগর হোসেন।পরে রাজধানী ঢাকা হয়ে সাতক্ষীরায় চলে যান। এরইমধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ হাতেনাতে আটক করে তাকে।আরও পড়ুন: রংপুরে পাওনা টাকা নিয়ে শ্বাসরোধে নারীকে হত্যা, ২ আসামি গ্রেফতারপ্রেসব্রিফিংয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জালালউদ্দীন উপস্থিত ছিলেন।এ দিকে, দুপুরে আসামি সাগর হোসেন চাঁদপুরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।আরও পড়ুন: ছাত্রদল নেতা খোরশেদ হত্যা: প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডেচাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপারেশন) মো. লুৎফর রহমান জানান, এর আগে গত শনিবার রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার একটি গরুর খামারে খুন হন মনজিল শেখ (৫৫)। সহকর্মী সাগর হোসেনের (৩০) সঙ্গে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। তারা দুজন একই খামারের কর্মচারী।সাগর হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। গত দেড় বছর ধরে ওই গরুর খামারে কাজ করতেন তিনি। অন্যদিকে, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই আসামিকে দ্রুত সময়ের মধ্যে আটকের নির্দেশ দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আসামি গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Go to News Site