COLLECTOR
লালবাগে ব্লক রেইডে গ্রেফতার ২১ | Collector
লালবাগে ব্লক রেইডে গ্রেফতার ২১
Somoy TV

লালবাগে ব্লক রেইডে গ্রেফতার ২১

রাজধানীর লালবাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৯ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন (৪২), মোঃ রুবেল (২৩), তারেক (২৪), মোঃ রায়হান পাঠান (৩০), মোঃ ইকবাল হোসেন (৪২), মোঃ রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মোঃ সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২),  মোঃ হান্নান (৪৫), মোঃ  ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মোঃ আলাউদ্দিন (২৫) ও মোঃ আল-আমিন (২৩)। আরও পড়ুন: এবার দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Go to News Site