Somoy TV
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী রোববার সন্ধ্যায় ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। একইসঙ্গে একটি পরিষেবা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।মন্ত্রণালয় সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানায়। মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রের জারি করা এক বিবৃতি অনুসারে, এই হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের পরিষেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়। আরও পড়ুন:সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালাল ইরান বিবৃতিতে বলা হয়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে কুয়েত শহরের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওই পরিষেবা ভবনে হামলা চালানো হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েক’শ মানুষ নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘোষণা দেয়। ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং প্ল্যান্টের পরিচালন ক্ষমতা বজায় রাখতে অনুমোদিত জরুরি পরিকল্পনার অধীনে অবিলম্বে কারিগরি ও জরুরি দল মোতায়েন করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।মন্ত্রণালয় আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাটি সুরক্ষিত করার জন্য কুয়েতের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরও পড়ুন:ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্টএদিকে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) সোমবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের আদচিত আল কুসায়রের কাছে ইউনিফিলের একটি অবস্থানে নিক্ষিপ্ত গোলার আঘাতে একজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্র: রয়টার্স, এনডিটিভি
Go to News Site