Collector
নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার | Collector
নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
Somoy TV

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামের দুই বছর বয়সি এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের বারান্তর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু অন্তিম ওই গ্রামের সাগর মিয়ার ছেলে। তাকে তাদের প্রতিবেশী সুকুমারের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আরও পড়ুন: নেত্রকোনায় নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলটি একটি হাওর এলাকা এবং থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। শিশুটিকে উদ্ধারের পর স্থানীয়রা আমাদের জানালে, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিই।’

Go to News Site