Collector
জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে | Collector
জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে
Somoy TV

জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।এরমধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন ও বকশিগঞ্জ উপজেলার চার নেতাকর্মী রয়েছেন।কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন: জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সদস্য জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ৩১ জন।আরও পড়ুন: প্রধান অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএআদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দুটি মামলা এবং পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলাসহ চারটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ২৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আরও পড়ুন: মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতা কারাগারেএ দিকে বকশিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো.আবুল হোসেন বলেন, ‘চার মামলায় মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৭ জন এবং বকশিগঞ্জ উপজেলার চার নেতাকর্মী বিজ্ঞ আদালত জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Go to News Site