Somoy TV
ভারতের তালসারি সমুদ্রসৈকতে শুটিংয়ে মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও ধোঁয়াশা। এবার একাধিক প্রশ্নের জবাবে মুখ খুলেছেন পরিচালক শুভাশিস মণ্ডল।রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। ইউনিট সূত্রে জানা যায়, একটি দৃশ্য ধারণের সময় রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিলেন, লুকোচুরি খেলছিলেন যা ক্যামেরাবন্দি হচ্ছিল পেছন দিক থেকে। ধারাবাহিকটির পরিচালক শুভাশিস জানান, দৃশ্য ধারণ করতে করতেই শ্বেতার হাত ধরে রাহুল ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে এগোতে থাকেন। প্রথমে গোড়ালি, তারপর হাঁটু এভাবে পানি বাড়তে থাকে। একপর্যায়ে পানিতে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান শ্বেতা। শুটিংয়ে শ্বেতার হাত ধরে থাকায় রাহুলও পড়ে যান। ইউনিটের সদস্যরা দ্রুত শ্বেতাকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহুলকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে টেকনিশিয়ানরাই তাকে উদ্ধার করেন। সহঅভিনয়শিল্পী শ্বেতা মিশ্র ও প্রয়াত রাহুল অরুণোদয়। ছবি: সংগৃহীত ভয়াবহ পরিস্থিতিতে সাগরে দ্রুত ছুটে যান ইউনিটের সদস্যরা। আশপাশে থাকা নৌকা থেকেও সাহায্য নেয়া হয়। দড়ি ফেলে এবং সম্মিলিত চেষ্টায় রাহুলকে টেনে তোলা হয় পানির বাইরে। তখনও রাহুলের জ্ঞান ছিল বলে জানান পরিচালক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী ভারতীয় গণমাধ্যমকে বলেন, অনাকাঙিক্ষত ঘটনাটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঘটে যায়। ইউনিটের সদস্যরা এবং কাছাকাছি থাকা নৌকার লোকজন দ্রুত পানিতে নেমে রাহুলকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরও পড়ুন: অভিনেতা রাহুলের মৃত্যু: ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ঘটনাটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। কারও দাবি, শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছিল এবং প্যাক-আপের পরই পানিতে নামেন রাহুল। আবার কেউ বলছেন, ক্যামেরা চলাকালীনই ঘটে দুর্ঘটনাটি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছেন ওড়িশা পুলিশ। নায়কের চূড়ান্ত ময়নাতদন্ত এখনও শেষ হয়নি। আরও পড়ুন: একইভাবে পৃথিবী ছাড়লেন নায়ক-গায়ক!
Go to News Site