Collector
মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন সিলভা! | Collector
মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন সিলভা!
Somoy TV

মৌসুম শেষে ম্যানসিটি ছাড়ছেন সিলভা!

বের্নার্দো সিলভা নাকি চূড়ান্তভাবে ম্যানচেস্টার সিটিকে জানিয়ে দিয়েছেন যে তিনি মৌসুম শেষে ক্লাব ছাড়তে চান। পেপ গার্দিওলার অধীনে সিটির সাফল্যের অন্যতম স্তম্ভ এই পর্তুগিজ প্লেমেকার এখন নতুন চ্যালেঞ্জ খুঁজছেন, কারণ তার বর্তমান চুক্তির মেয়াদ শেষের দিকে।৩১ বছর বয়সী এই মিডফিল্ডার নাকি আনুষ্ঠানিকভাবে ক্লাবকে জানিয়েছেন যে আসন্ন গ্রীষ্মেই তিনি চলে যাবেন, এমনটাই জানিয়েছে  কট অফসাইড। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে তার প্রায় ৯ বছরের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এই সময়ের মধ্যে তিনি ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি ট্রফি জিতেছেন। এএস মোনাকো থেকে আসা এই তারকা এখন ক্লাব কিংবদন্তি হিসেবেই বিদায় নেবেন। তার বিদায় সিটির মিডফিল্ডে বড় শূন্যতা তৈরি করবে, যেখানে ভবিষ্যৎ নিয়ে আগেই প্রশ্ন উঠেছে।সিলভার বিদায় ড্রেসিংরুমেও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি শুধু খেলোয়াড় নন, ইতিহাদ স্টেডিয়ামের ড্রেসিং রুমের অন্যতম নেতা এবং গার্দিওলার কৌশলগত ভরসা। ইতিমধ্যে মধ্যমাঠের আরেক ভরসা রদ্রির রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন জোরাল হয়েছে। ফলে সিটি তাদের কিংবদন্তি মিডফিল্ড জুটিপরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে সান্দ্রো টোনালি (নিউক্যাসল ইউনাইটেড) এবং এলিয়ট অ্যান্ডারসনকে (নটিংহ্যাম ফরেস্ট) সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরও পড়ুন: মিশর ম্যাচের আগে স্প্যানিশ শিবিরে দুঃসংবাদ, হাঁটুর চোটে ছিটকে গেলেন মূল মিডফিল্ডারঅনেকদিন ধরেই সিলভার লা লিগায় যাওয়ার গুঞ্জন চলছে এবং তার প্রথম পছন্দ হিসেবে ধরা হচ্ছে বার্সেলোনাকে। তার এজেন্ট হোর্হে মেন্ডেস ইতোমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন। অ্যাতলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস এবং নাপোলিও তার প্রতি আগ্রহ দেখাচ্ছে।তবে বার্সেলোনায় যাওয়াটা সিলভার জন্য সহজ হবে না। ক্লাবটির আর্থিক সীমাবদ্ধতা এখনও বড় বাধা এবং তাদের বর্তমান স্কোয়াডে আরেকজন বল-প্লেয়িং মিডফিল্ডারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন আছে। যদিও সিলভা কম বেতনে খেলতেও রাজি, তবুও কাতালান ক্লাবটি হয়তো আক্রমণভাগ বা রক্ষণ শক্তিশালী করার দিকেই বেশি গুরুত্ব দেবে।ইউরোপের বাইরে সৌদি প্রো লিগ থেকেও বড় অংকের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেজর সকার লিগও (এমএলএস) এই পর্তুগিজের জন্য একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে। আরও পড়ুন: রোনালদোকে ছাড়া পর্তুগাল মামুলি একটা দল: মরিনিয়োসিলভার বিদায়ের এই খবর এসেছে এমন সময়, যখন সিটি লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে। ১৯ এপ্রিল ইতিহাদে গানারদের বিপক্ষে তাদের ম্যাচটি এখন শিরোপার লড়াই টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি লিভারপুলের বিপক্ষে এফএ কাপ কোয়ার্টার ফাইনালও সামনে। এই পরিস্থিতিতে গার্দিওলাকে মাঠের বাইরের চাপ সামলে দলকে ট্রফি জেতানোর দিকে মনোযোগ ধরে রাখতে হবে।মৌসুম যেভাবেই শেষ হোক না কেন, ইতিহাদে একটি নতুন যুগ শুরু হওয়ার ইঙ্গিত স্পষ্ট।

Go to News Site