Collector
নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো | Collector
নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো
Somoy TV

নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো

সম্প্রতি এক প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। সে ম্যাচে নেইমারের অনুপস্থিতি ঠিক কতজন টের পেয়েছেন, তা অবশ্য অজানা। তবে আনচেলত্তি টের না পেলেও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহো ব্রাজিল দলে নেইমারের অভাবটা হয়তো ঠিকই টের পেয়েছেন। তাইতো ব্রাজিলের স্কোয়াড থেকে নেইমারকে বাদ দেওয়ায় সেলেসাওদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির কড়া সমালোচনা করেছেন মরিনহো।একের পর এক ইনজুরির হানা, গত বেশ কয়েক দিন ধরেই ইনজুরি যেন তার পিছু ছাড়ছে না। শেষমেষ জাতীয় দলের দরজাও নেইমারের জন্য আপাতত বন্ধ-ই বলা যায়। কেননা, কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নেইমারকে স্কোয়াডে রাখেননি। সবশেষ ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও নেইমারকে দলে রাখেননি তিনি।  কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকের গোলে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। সে ম্যাচে নেইমারকে দলে না রাখায় এই সিদ্ধান্তের সমালোচনা করতে দ্বিধা করেননি হোসে মরিনহো। এবং কি, নেইমারের অনুপস্থিতির গুরুত্বকে পর্তুগিজ বা আলবিসেলেস্তে দলের অধিনায়কের অনুপস্থিতির গুরুত্বের সাথে তুলনা করেছেন তিনি।  আরও পড়ুন: মিশর ম্যাচের আগে স্প্যানিশ শিবিরে দুঃসংবাদ, হাঁটুর চোটে ছিটকে গেলেন মূল মিডফিল্ডার হোসে মরিনহো বলেন, ‘ভাবুন তো, যদি পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে না ডাকত, অথবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে না ডাকত। পারস্পরিক বোঝাপড়া ছাড়া আপনি নেইমারকে জাতীয় দল থেকে বাদ দিতে পারেন না। এটা নেইমার জুনিয়রের প্রতি চরম অসম্মান।’  পেশিতে টান লাগার কারণে শতভাগ ফিট না থাকায় নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি কোচ।  আরও পড়ুন: রোনালদোকে ছাড়া পর্তুগাল মামুলি একটা দল: মরিনিয়ো রোমারিও, রোনালদো নাজারিও এবং কাফুর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররাও নেইমারের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন। রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়ুস জুনিয়র, তারাও নেইমারের ব্রাজিল দলে অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানিয়েছেন, বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে।  এছাড়া, ম্যাচ চলাকালীন শত শত ভক্ত ব্রাজিলিয়ান এই তারকার প্রতি সমর্থন জানাতে ‘ওলে, ওলে, ওলে, ওলা, নেইমার, নেইমার!’ স্লোগান দিয়ে নেইমারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।  এদিকে, আগামী ১৯ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এর মাঝে অবশ্য কিছুটা সময় পাবেন নেইমার। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপের দলে নেইমারের ‍সুযোগ মিলে কি না।

Go to News Site