Somoy TV
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তার স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চেয়েছেন।সোমবার (৩০ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।লুনা বলেন, ‘ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবার জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা প্রায় দেড় বছর ফ্যাসিবাদমুক্ত সময় পার করেছি, কিন্তু এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়।’ তিনি সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, কিন্তু এখনও তাদের অবস্থান ও পরিণতি অজানা।’সংসদ সদস্য লুনা গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, গুম হওয়া পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জোর দাবি জানান। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকারদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার প্রয়োজন।আরও পড়ুন: সংসদের মুলতবি অধিবেশন চলছে, পরিচালনা করছেন ডেপুটি স্পিকাররাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, ‘রাষ্ট্রপতি বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের ভূমিকা এবং গুম-খুনের সঠিক চিত্র তুলে ধরেছেন। আমরা আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।’উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অভিযোগ রয়েছে, তাকে তখনকার সরকার পরিকল্পিতভাবে গুম করেছে।
Go to News Site