Collector
ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ | Collector
ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
Somoy TV

ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামতে মুখিয়ে আছে বাংলাদেশ। সোমবার (৩০ মার্চ) সিঙ্গাপুরের গেল্যাং ট্রেনিং ফিল্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ফুটবলাররা। আগের ম্যাচের ভুল শুধরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা শমিত সোমের। তপু-রাকিবদের মিস করলেও তরুণ আর অভিজ্ঞ মিলে নিজেদের ভারসাম্যপূর্ণ দল মনে করেছেন শমিত।এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের শেষ লড়াইয়ের সামনে বাংলাদেশ। ভিয়েতনাম ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় লাল-সবুজ। সিঙ্গাপুরের মাঠে চলছে জোর প্রস্তুতি। দ্বিতীয়দিনের অনুশীলনে হামজাদের সমর্থন দিতে হাজির হাজারো প্রবাসী ভক্ত।  ভিয়েতনাম শক্তিশালী দল হলেও হামজা-শমিতদের নিয়ে তাদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে বড্ড হতাশই হয়েছেন ভক্তরা। ভুল শোধরাতে মরিয়া ফুটবলাররাও। ব্যর্থতা ভুলে দলের জয়ে অবদান রাখতে বদ্ধপরিকর শমিত সোম। চান প্রবাসী ভক্তদের সমর্থন।  আরও পড়ুন: নেইমারকে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করে আনচেলত্তিকে ধুয়ে দিলেন মরিনহো ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো খুঁজে বের করেছে কোচিং প্যানেলও। দ্বিতীয়দিনের অনুশীলনে লম্বা সময় ভুলগুলো নিয়ে কাজ করেছে কাবরেরার কোচিং প্যানেল। শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ। এই মিশনে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা মঙ্গলবার (৩১ মার্চ) একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং তিন পয়েন্টের জন্য লড়াই করতে চাই।’   অনুশীলনের পর বাংলাদেশ দলের ফটোসেশন। ছবি: বাফুফে  তবে, ইনজুরির সমস্যায় কাবরেরার স্কোয়াডে নেই তপু-রাকিবের মতো গুরুত্বপূর্ণ ফুটবলার। জায়গা হয়নি হৃদয়-কাজেমদের। দলের মধ্যে বোঝাপোড়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তপু-রাকিবদের না থাকা নিয়ে খারাপ লাগা থাকলেও তরুণ আর অভিজ্ঞদের নিয়ে নিজেদের ভারসাম্যপূর্ণ দল মনে করেছেন শমিত।  আরও পড়ুন: মিশর ম্যাচের আগে স্প্যানিশ শিবিরে দুঃসংবাদ, হাঁটুর চোটে ছিটকে গেলেন মূল মিডফিল্ডার সিঙ্গাপুরকে হারাতে পারলে এশিয়ান কাপ বাছাই শেষ হবে ৮ পয়েন্ট নিয়ে। কাবরেরা আরও বলেন, ‘আগামীকাল গুরুত্বপূর্ণ কিছু অর্জনের দায়িত্ব আমাদের। আগের ম্যাচে আমরা ঐতিহাসিক কিছু পেয়েছি। শেষ ম্যাচে জিতে সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে শেষ করার। লক্ষ্য ছিল শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটাই আমাকে সত্যি রোমাঞ্চিত করছে। এরপর আমরা দেখব কী হয়। তবে ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে এবং আগামীকাল আমাদের সামনে সেটি দেখানোর আরেকটি সুযোগ আছে।’  মঙ্গলবার (৩১ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশ একমাত্র লক্ষ্য পয়েন্ট পাওয়া। ম্যাচে ভালো কিছু করতে আত্মবিশ্বাস খুঁজছে কাবরেরার দল।

Go to News Site