Collector
হাটহাজারীতে চাকসু নেতা মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা | Collector
হাটহাজারীতে চাকসু নেতা মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা
Somoy TV

হাটহাজারীতে চাকসু নেতা মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা

চট্টগ্রামের হাটহাজারীতে অতর্কিত হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর হাটহাজারীতে মোটরসাইকেলে তেল নিতে গেলে আট থেকে দশ জনের একটি দল তার ওপর এ হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টাও চালানো হয়। হামলাকারীদের একজনের হাতে ধারালো ক্ষুর ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী। আহত মাসুম বিল্লাহ জানান, পূর্বের একটি ঘটনার জেরে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় সমঝোতায় ভূমিকা রাখার ক্ষোভ থেকেই তার ওপর হামলা হতে পারে বলে তিনি মনে করছেন। তিনি আরও জানান, গত ৪ মার্চ ছাত্রদলের আয়োজিত ইফতার মাহফিলের দিন বহিরাগতদের দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রদলের এক সদস্য আহত হন। ওই সময় অভিযুক্ত দুই বহিরাগতকে আটক করে প্রক্টর অফিসে নেয়া হয়। পরে পরিবারের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়। আরও পড়ুন: চবিতে অব্যাহতি নিলেন ২ সহকারী প্রক্টর ওই ঘটনায় আহত শিক্ষার্থীর পাশে থেকে চিকিৎসা সহায়তায় সক্রিয় ভূমিকা রাখেন মাসুম বিল্লাহ। অভিযুক্তদের কাছ থেকে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নিয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল। চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান জানিয়েছেন, হামলাকারীদের ছবি তাদের কাছে রয়েছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাটহাজারী থানায় মামলা দায়ের করছেন। এদিকে, সর্বশেষ আপডেট জানিয়ে চাকসুর সহ-সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা উপাচার্যের সাথে কথা বলেছি এবং থানায় মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’ উপাচার্য এবং চাকসু নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

Go to News Site