Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে সোমবার (৩০ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।এইচএসসি পরীক্ষা কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী চলতি বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। গাজীপুরে বন্ধ পাম্প থেকে ৩৩ হাজার লিটার জ্বালানি জব্দ গাজীপুর মহানগরীতে দড়ি দিয়ে প্রবেশপথ বন্ধ রাখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে যৌথ বাহিনী। কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন নামের ওই পাম্পটিতে এ অভিযান চালানো হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। যাত্রী কল্যাণ সমিতির তথ্য/ ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ এবারের ঈদযাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন এক হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ঝরেছে ৩৫১ প্রাণ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। তেলের অবৈধ মজুতের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সারা দেশে শুধু মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। অভিনেতা রাহুলের মৃত্যু: ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শুটিং স্পটে সমুদ্রে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে টালিউড ইন্ডাস্ট্রি শোকে স্তব্ধ। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site