Collector
ঈদের ছুটিতে পদ্মা সেতুতে ১১ দিনে ৩৬ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায় | Collector
ঈদের ছুটিতে পদ্মা সেতুতে ১১ দিনে ৩৬ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
Somoy TV

ঈদের ছুটিতে পদ্মা সেতুতে ১১ দিনে ৩৬ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৭ দিনসহ ১১ দিনে পদ্মা সেতু দিয়ে ৩৪ লাখ ১ হাজার ৫০৪টি যানবাহন পারাপার হয়েছে। ১৮ থেকে ২৮ মার্চ, এ সময় টোল আদায় হয়েছে ৩৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।ঈদযাত্রার প্রথম তিন দিন ১৭ থেকে ১৯ মার্চ পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকা। আর যানবাহন পার হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি। ১১ দিনের মধ্যে আবার গত ১৮ মার্চ সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এদিন যানবাহন পার হয়েছে ৪১ হাজার ৮৮৫টি ও টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। পবিত্র ঈদুল ফিতরে এবার গত বছরের ঈদুল ফিতরের একই সময়ের তুলনায় এবারের যানবাহন পারাপার ও টোল আদায় বেশি হয়েছে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তরের এ তথ্য নিশ্চিত করেছেন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে ৩ দিনে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়। সে সময় ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়। আরও পড়ুন: নড়াইলে পাচারের সময় জব্দ ৭ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল, জরিমানা দক্ষিণের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের সেতু বন্ধন দেশের দীর্ঘতম পদ্মা সেতু যুগান্তকারী পরিবর্তন এনছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত হওয়ার কারণে গ্রামীণ অর্থনীতিতে বিস্ময়কর পরিবর্তন এসেছে । ওই অঞ্চলের ২১টি জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় (ইটিসি) ব্যবস্থা চালু আছে। এ পদ্ধতিতে যানবাহন দাঁড় না করিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যায়। এর ফলে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ফলে যাতায়াত আরও দ্রুত ও সহজতর হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ইটিসি ব্যবস্থার ব্যাপক প্রচার হলে যানবাহন ব্যবহারকারীরা সহজ ও দ্রুততম সময়ে সেতু পার হয়ে গন্তব্যে যেতে পারবে।

Go to News Site