Collector
জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ নূরুল্লাহ | Collector
জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ নূরুল্লাহ
Jagonews24

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ নূরুল্লাহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। তাকে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ পাওয়ায় চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহকে তিন বছরের জন্য ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আজ (৩০ মার্চ) থেকেই কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। টিএইচকিউ/এমএএইচ/

Go to News Site