Somoy TV
সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। চলুন এক নজরে জেনে নিই ইতিহাসে এই দিনে আলোচিত কী কী ঘটেছিল- ঘটনাবলি ১৭১৩ - ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়। ১৭৭৪ - কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়। ১৮০৭ - খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮২৪ - প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত। ১৮৮২ - কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়। ১৮৮৯ - প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৫৪ - জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে। ১৯৬৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে। ১৯৭৯ - আরব লিগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়। ইংল্যান্ডের রক্ষণশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটরগাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান। ১৯৯১ - মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। জন্ম ১৫৯৬ - রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী। ১৯১৪ - অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি। মৃত্যু ১৬৩১ - জন ডান, ইংরেজ কবি। ১৬৬৩ - মোগল সেনাপতি মীর জুমলা। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৭২৭ - প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন। ১৯১৭ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী। ১৯৯১ - শিল্পপতি এ কে খান। ২০১৩ - ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠশিল্পী সনৎ সিংহ।
Go to News Site