Collector
ফরিদপুরে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা | Collector
ফরিদপুরে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
Jagonews24

ফরিদপুরে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার অপরাধে হেলাল আহমেদ নামে এক সাব-ডিলার ও খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ঝুমা ট্রেডার্সের মালিক হেলাল আহমেদকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এরফানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এই ব্যবসায়ী খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করছেন। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেলে ঝুমা ট্রেডার্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হেলাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে, হেলাল অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার কথা স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এন কে বি নয়ন/এনএইচআর/জেআইএম

Go to News Site