Collector
মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার | Collector
মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার
Somoy TV

মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার

মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। সোমবার (৩০ মার্চ) রয়টার্সকে দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য। এমন এক সময়ে এটি হলো যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন।রয়টার্স ১৮ মার্চ সর্বপ্রথম জানায় যে, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েনের কথা বিবেচনা করছে, যার ফলে ইরানের ভূখণ্ডের ভেতরেও বাহিনী মোতায়েনের আশঙ্কা তৈরি হয়। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা প্যারাট্রুপাররা, এই অঞ্চলে পাঠানো হাজার হাজার অতিরিক্ত নাবিক, মেরিন এবং বিশেষ অভিযান বাহিনীর সাথে যুক্ত হবেন। সপ্তাহান্তে প্রায় ২,৫০০ মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। আরও পড়ুন:দ্রুত একটি চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘উড়িয়ে দেয়া’ হবে: ট্রাম্পনাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা নির্দিষ্ট করে বলেননি যে, সৈন্যদের কোথায় মোতায়েন করা হচ্ছে। এই অতিরিক্ত সেনাদলের মধ্যে রয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদর দপ্তরের সদস্য, কিছু রসদ ও অন্যান্য সহায়ক দল এবং একটি ব্রিগেড কমব্যাট টিম।একটি সূত্র জানিয়েছে, ইরানে এখনও  সৈন্য পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে প্রয়োজনে যে কোনো সময় তারা সেখানে অভিযানের জন্য প্রস্তুত থাকবে। ইরান যুদ্ধে এই সৈন্যদের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, যার মধ্যে রয়েছে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানির কেন্দ্রস্থল খার্গ দ্বীপ দখলের প্রচেষ্টা। আরও পড়ুন:‘যে কোনো উপায়ে’ সচল করা হবে হরমুজ প্রণালি: মার্কো রুবিও এই মাসের শুরুতে, রয়টার্স জানিয়েছিল যে দ্বীপটি দখলের একটি অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছিল। তবে, এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ সেখাতে পৌঁছাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুখোমুখি হতে হবে মার্কিন সেনাদের।

Go to News Site