Collector
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন | Collector
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
Jagonews24

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, এ ঘটনার পর সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে। জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তি পড়তে হয় সিলেট গামী কয়েকশো ট্রেনের যাত্রী। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন এসে উপবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। এম ইসলাম/এনএইচআর/জেআইএম

Go to News Site