Collector
শাপলা চত্বর হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ | Collector
শাপলা চত্বর হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ
Somoy TV

শাপলা চত্বর হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলাচত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে হাজির করা হলে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে শাপলাচত্বরের মামলায় গ্রেফতার করা হয়। এ মামলার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছিল।আরও পড়ুন: পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতারজানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। ২০১৩ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জলিল মণ্ডলের জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে।

Go to News Site