Somoy TV
রাজধানীর গাবতলীর বেড়িবাঁধে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসরাত জাহান (১৪)।মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন। তার বাবা মো. সোহাগ জানান, তাদের বাসা মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ে। আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় করে সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। গাবতলীর বেড়িবাঁধে আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাটিতে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে পড়ে নুসরাত। তখন দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। আরও পড়ুন: মেরিন ড্রাইভে চলন্ত জিপের বডি ছিটকে ৮ পর্যটক আহত মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, মোহাম্মদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত নুসরাত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
Go to News Site