Collector
আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর | Collector
আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর
Somoy TV

আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর

গুলশান থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসাথে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মঙ্গলবার (৩১ মার্চ)  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুরে ফাহিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে আদালত জামিন শুনানি তারিখ নির্ধারণ করেন ৩১ মার্চ। জামিন শুনানিতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার তথ্য যাচাই করে আদালত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৯ মার্চ বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপর তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যায়। আরও পড়ুন: কারাগারে আর এস ফাহিম

Go to News Site