Somoy TV
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার হোসেন। পরবর্তীতে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী রফি উদ্দিন মোল্লার ছেলে ও তিনি সার কীটনাশক ব্যবসায়ী ছিলেন।আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাসকে ঘিরে সংঘর্ষে যুবক নিহত, খবর পেয়ে দাদার মৃত্যুস্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ফুয়েল কার্ড নেয়ার জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। গরম ও রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বখতিয়ার হোসেনের মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রাম ভেদামারিতে নেয়া হয়েছে।আরও পড়ুন: জামাই-শ্বশুর পক্ষের সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যুএ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা চত্বরে মানুষের ভিড় ছিল অনেক। এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেয়া হয়। সেখানে স্ট্রোক করে তিনি মারা যান।
Go to News Site