Collector
সূর্যবংশীকে ভারতীয় দলে ডাকতে বলছেন ভন ও কাইফ, ভিন্নমত অশ্বীনের | Collector
সূর্যবংশীকে ভারতীয় দলে ডাকতে বলছেন ভন ও কাইফ, ভিন্নমত অশ্বীনের
Somoy TV

সূর্যবংশীকে ভারতীয় দলে ডাকতে বলছেন ভন ও কাইফ, ভিন্নমত অশ্বীনের

কিছুদিন আগে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন বৈভব সূর্যবংশী। সেই ফর্ম টেনে এনেছেন আইপিএলেও। রাজস্থান রয়্যালসের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমে চেন্নাইয়ের বিপক্ষে ঝড় তুলেছিলেন ভারতের এই উদীয়মান তারকা। সূর্যবংশী গুয়াহাটির কঠিন পিচে মাত্র ১৫ বলে অর্ধশতক হাঁকানোর পর ভারতের সিনিয়র দলে তার অভিষেক নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ মনে করেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই'র উচিত আইপিএলের এই মৌসুম শেষ হওয়ার পরই সূর্যবংশীকে জাতীয় দলে ডাকা।সোমবার (৩০ মার্চ) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ৮ উইকেটের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যবংশী।প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে রাজস্থান ১২৭ রানে গুটিয়ে দেয় চেন্নাইকে, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সুর্যবংশী মাত্র ১৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার ফলে রাজস্থান মাত্র ১২.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।রাজস্থানের এই দাপুটে জয়ের পর ভন বলেন, ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজে সুর্যবংশীকে দলে নেওয়া উচিত। তার মতে, কিশোর এই ব্যাটার একাধিকবার নিজের সামর্থ্য প্রমাণ করেছে।আরও পড়ুন: নিরাপত্তাবিধি ভাঙায় শাহিন আফ্রিদিকে জরিমানাভন ক্রিকবাজকে বলেন, 'সে কবে ভারতের হয়ে অভিষেক করবে? জানি, আমরা হয়তো একটু তাড়াহুড়া করছি। এটা আইপিএলের মাত্র প্রথম ম্যাচ, কিন্তু কয়েক মাস পরই ইংল্যান্ড সফর আছে। আমি যদি ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থাকতাম, তাকে এই সফরে নিতাম। এখনই দলে জায়গা পাক বা না পাক, তাকে দলে এনে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।'ভন আরও বলেন, 'সে ১৫ বছর বয়সী, তাকে কি সফরে নেওয়া যাবে? আমি হলে অবশ্যই তাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য দলে রাখতাম। সরাসরি একাদশে না খেললেও সমস্যা নেই, কিন্তু সে খেলার মতো যথেষ্ট ভালো, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।'সূর্যবংশীর নির্ভীক ব্যাটিং দেখে নিজের আগের ধারণাও বদলেছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ।এক্স হ্যান্ডেলে কাইফ লিখেছেন, 'গত মৌসুমে আমার মনে হয়েছিল সুর্যবংশীকে খুব তাড়াতাড়ি বেশি হাইপ দেওয়া হচ্ছে। পুরোনো ধাঁচের ক্রিকেটার হিসেবে আমি মনে করি তরুণদের দ্রুত এগিয়ে নেওয়া ঠিক নয়। কিন্তু এক বছর পর এখন মনে হচ্ছে সে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। ১৫ বছর বয়সী এই ছেলে দর্শকদের বিনোদন দিতে পারে এবং ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারে।'তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।নিজের ইউটিউব চ্যানেলে আশ্বিন বলেন, সুর্যবংশীর অভিষেক নিয়ে তাড়াহুড়া করা উচিত নয়, কারণ তার সামনে এখনও দুই দশকের বেশি সময় পড়ে আছে।তিনি বলেন, 'ওকে এমন লক্ষ্য দিও না। সে এখনো পূর্ণবয়স্ক নয়, সে একটা বাচ্চা। যদি এমএস ধোনি ৪৫ বছর (বর্তমানে ৪৪) পর্যন্ত খেলতে পারে, আর সুর্যবংশী যদি ৪০ পর্যন্ত খেলে, তাহলে তার সামনে আড়াই দশক সময় আছে। তাকে নিজের মতো থাকতে দাও, সময় হলে সে নিজেই উঠে আসবে। সে এত ভালো যে ভারতের হয়ে খেলবেই। কবে খেলবে? তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা সবসময় এত তাড়াহুড়া করি কেন?'সুর্যবংশী ইতোমধ্যেই যেসব দলে খেলেছেন, সেখানেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। গত বছর আইপিএলে অভিষেকের পর তিনি মাত্র ১৪ বছর বয়সেই এই টি-টোয়েন্টি লিগের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। ১৫ বছরে পা দেওয়ার আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলে একাধিক রেকর্ড গড়েছেন। তবুও আশ্বিন মনে করেন, তার সিনিয়র দলে অভিষেক ধীরে-সুস্থে হওয়াই উচিত।আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ডকঠিন পিচেও সুর্যবংশী এমন সব শট খেলেছেন, যা দুই দলের অন্য কোনো ব্যাটারই খেলতে পারেননি। তার ব্যাটিং দেখে মুগ্ধ আশ্বিন।তিনি বলেন, 'সে ১৫ বছরে পা দিয়েছে, তাই ১৫ বলেই ৫০ করল; সে তার বয়সটাই দেখাচ্ছে! কী অসাধারণ খেলোয়াড়! তার ব্যাটের গতি কত দ্রুত! সিএসকের কাছে তার কোনো উত্তর ছিল না; মাঠে তারা একেবারে নিস্তেজ দেখাচ্ছিল। রাজস্থান এমন দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে যে তারা বলছে, দেখো, আমরাও এই টুর্নামেন্টের শক্তিশালী দল।'আশ্বিনের মতে, সুর্যবংশী দলে থাকায় রাজস্থান রয়্যালস এবার শিরোপার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Go to News Site