Collector
শেখ হাসিনাকে সন্তুষ্ট করেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন শেখ মামুন | Collector
শেখ হাসিনাকে সন্তুষ্ট করেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন শেখ মামুন
Jagonews24

শেখ হাসিনাকে সন্তুষ্ট করেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন শেখ মামুন

রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদের বিরুদ্ধে আদালতে রিমান্ড শুনানিতে কঠোর অবস্থান তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। শুনানিতে তিনি বলেন, আসামি অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সে পদে নিয়োগ পেতে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে হয়েছে। তাই তার ভূমিকা ও দায় নিয়ে তদন্ত হওয়া জরুরি। মঙ্গলবার (৩১ মার্চ) এ মামলায় পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ মামুনের ফের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। শুনানিতে ওমর ফারুক ফারুকী আরও বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন এবং তদন্তেই তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা উঠে আসবে। আরও পড়ুনডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ফের রিমান্ডে অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শাহীন মোর্শেদ বলেন, রিমান্ডে নেওয়ার মতো নির্দিষ্ট কোনো অভিযোগ এখনো উপস্থাপন করা হয়নি। এ কারণে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন আদালতে জানান, পূর্ববর্তী রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই ও ঘটনার পূর্ণ চিত্র উদঘাটনে আরও সময় প্রয়োজন। তিনি বলেন, আসামি আংশিক তথ্য দিচ্ছেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত শুনানি শেষে আসামির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমডিএএ/এমকেআর

Go to News Site