Jagonews24
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে গ্যাসের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম। বার্তা সংস্থা রয়টার্সের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতি গ্যালনে গ্যাসের দাম প্রায় ১ দশমিক ৬ ডলার বেড়েছে, যা শতাংশের হিসাবে প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২২ সালের আগস্টে প্রতি গ্যালনে ৪ ডলারের এই সীমা অতিক্রম করেছিল গ্যাসের দাম। সে সময় রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প জ্বালানির দাম কমানো এবং দেশে তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: আল-জাজিরা এসএএইচ
Go to News Site