Collector
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা | Collector
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা
Somoy TV

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক হলেন যারা

আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হলো।মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর এবং ফেনী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত ১৫ মার্চ বিএনপি নেতাদের ৪২ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এর মধ্যে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর এবং চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর এবং অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Go to News Site