Somoy TV
করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, ঠিক তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স ভ্যকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকো গ্রুপের সঙ্গে যৌথ শেয়ারের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেকসহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, এই আসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় চারশো কোটি টাকা খরচ করলেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত ২২ হাজার কোটি টাকা পকেটে ভরে। যা নিয়ে অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। আরও পড়ুন: জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ নথিপত্র যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের খুব দ্রুত তলব করা হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। এদিকে, দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
Go to News Site