Somoy TV
মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা পথে থাকা মার্কিন সামরিক বিমানকে সিসিলিতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।ইতালির স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়ের দেলা সেরা (Corriere della Sera) জানিয়েছে, সিগোনেল্লা নামের ওই ঘাঁটিতে অবতরণের পর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কয়েকটি বোমারু বিমানের একটি ফ্লাইট পরিকল্পনা জমা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে পরামর্শ বা অনুমোদন ছাড়াই এই পরিকল্পনা জমা দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানগুলো ইতোমধ্যেই আকাশে থাকা অবস্থায় এই পরিকল্পনা জমা দেয়া হয়েছিল। ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে বলে জানা গেছে। আরও পড়ুন: ইরান হরমুজ না খুললেও যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: প্রতিবেদন এর আগে সোমবার স্পেন ইরান যুদ্ধের সঙ্গে জড়িত মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা মোরোন এয়ার বেস এবং নাভাল স্টেশন রোটা ঘাঁটির ব্যবহার অনুমোদন করব না।’ তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা আমাদের অবস্থান মার্কিন সরকারকে স্পষ্ট করে জানিয়েছি।’ আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর দুবাই উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা সূত্র: নিউজউইক
Go to News Site