Collector
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার | Collector
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
Somoy TV

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি থাকা শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।উদ্ধারদের মধ্যে এক শিশু ও ছয় নারী রয়েছে। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি রাখার খবর পায় কোস্ট গার্ড।আরও পড়ুন: মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, শিশুসহ উদ্ধার ৩২পরে কোস্ট গার্ডের একটি দল সন্দেহজনক বসতঘরটিতে অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারী দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।পরে পাচারকারীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বসতঘরটি তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, আট মানবপাচারকারী গ্রেফতারউদ্ধারদের তথ্যের বরাতে কোস্ট গার্ডের এ গণমাধ্যম সূত্র জানায়, সাগর পথে মালয়েশিয়া পাচারে কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তারা বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। উদ্ধারদের মালয়েশিয়া পাচারের জন্য ঘরটিতে জিম্মি রাখা হয়েছিল।উদ্ধারদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম।

Go to News Site