Somoy TV
জাতীয় দলের মানোন্নয়নে বাংলাদেশ হামজা চৌধুরী, শমিত সোমের মতো বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদের দিকে হাত বাড়িয়েছে। বিদেশে বেড়ে ওঠা অরিজিন খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেয়ার সংস্কৃতি সারা বিশ্বেই ব্যাপক চর্চিত। আর্জেন্টিনা এবার একই পথে হাঁটছে। নিজের ঘরে তারকার অভাব না থাকলেও ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে তরুণ স্ট্রাইকার নিকলো ট্রেসোলদির সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)–এমন খবরই দিয়েছে টিওয়াসি স্পোর্টস।২১ বছর বয়সী ট্রেসোলদির জন্ম ইতালিতে আর বড় হয়েছেন জার্মানিতে। বর্তমানে তিনি খেলছেন জার্মান যুব দলের হয়ে।বিশ্বজুড়ে আর্জেন্টাইন শিকড় থাকা প্রতিভাবান খেলোয়াড় খোঁজার উদ্যোগের অংশ হিসেবে ক্লাব ব্রুজের এই স্ট্রাইকারকে ভবিষ্যতের জন্য বিবেচনা করছে আর্জেন্টিনা। চলতি মৌসুমে ২৩ গোল করে তিনি বেলজিয়ান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা।চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে তার পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপের বড় বড় ক্লাবের নজর কেড়েছে। এমনকি আর্সেনালও তাকে আগামী ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে। তার এই দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনা দলকেও উৎসাহিত করেছে।আরও পড়ুন: আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেনট্রেসোলদির মা আর্জেন্টাইন হওয়ায় জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে তার। তবে, এখনও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জানা গেছে, নিকোলাস পাজ বা আলেহান্দ্রো গারনাচোর মতো সহজ হবে না তার জাতীয়তা বেছে নেওয়ার প্রক্রিয়া।ইতালিতে জন্ম নেওয়ায় তিনি আজ্জুরিদের জাতীয় দলের হয়েও খেলতে পারেন। তবে ছোটবেলা থেকেই জার্মানিতে বড় হওয়ায় হ্যানোভার ৯৬-এ ট্রেসোলদির ফুটবল ক্যারিয়ার শুরু হয়। পরে সেখান থেকে ক্লাব ব্রুজে যোগ দিয়ে নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়ছেন। ইতালিতে জন্ম নিলেও জার্মানি যুবদলের হয়ে খেলছেন ট্রাসোলদি। ছবি: এক্সউয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে (আলবেনিয়া ও সার্বিয়ায় অনুষ্ঠিত) ৬ ম্যাচে ৬ গোল করে বর্তমানে তিনি সর্বোচ্চ গোলদাতা। তার পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের পর ক্যারিয়ারে আরও বড় ধাপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যে দেশকেই তিনি বেছে নিন না কেন। আরও পড়ুন: বিশ্বকাপের আগে কোচকে বরখাস্ত করল ঘানাতবে আর্জেন্টিনার জন্য সুখবরও আছে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর ট্রেসোলদি জানিয়েছিলেন, তিনি বোকা জুনিয়র্সের সমর্থক।তিনি বলেন, 'একটু প্রতিদ্বন্দ্বিতা আছে, কারণ আমার মা রিভারপ্লেটের সমর্থক। আর্জেন্টিনা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা ঘরে এ নিয়ে কথা বলি। লা বম্বোনেরা (বোকা জুনিয়র্সের মাঠ) দারুণ সুন্দর; আমি এটা খুব ভালোবাসি, আর এখানে যারা খেলেছে, তাদেরও আমি পছন্দ করি।'
Go to News Site