Collector
হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব | Collector
হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব
Somoy TV

হামসহ ১০ রোগের টিকার সংকট রয়েছে: সচিব

রাজশাহীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে হামসহ দশ ধরনের রোগের টিকার সংকট রয়েছে। ৬০৪ কোটি টাকার টিকা কিনতে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই টিকা পাওয়া যাবে। টিকার ডোজ পাওয়ার পর টিকা দান কর্মসূচি শুরু হবে।মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে হামপ্রবণ এলাকা চিহ্নিত করে শিশুদের শরীরের ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে।তিনি আরও বলেন, হামের আপদকালীন হাম ব্যতিত অন্য শিশু রোগীদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করার চিন্তা করা হচ্ছে। সচিব আরও জানান, হামের নতুন ভ্যারিয়েন্ট শিশুদের আক্রান্ত করছে কি না তা নিশ্চিত হতে উচ্চ পর্যায়ের ৩ বিশেষজ্ঞ কাজ শুরু করেছে। সচিব বলেন, ‘যত দ্রুত সম্ভব রাজশাহীতে নির্মাণের পর পড়ে থাকা ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লোকবল সংকট নিরসনে উদ্যোগ নেয়া হবে।’আরও পড়ুন: রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধানবেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনটি ভেন্টিলেটর দেন সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। এর আগে তারা হাসপাতালের সকল বিভাগীয় প্রধানের সঙ্গে মতবিনিময় ও হাসপাতলের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Go to News Site