Collector
চীনের তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে: বেইজিং | Collector
চীনের তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে: বেইজিং
Somoy TV

চীনের তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে: বেইজিং

চীনের তিনটি কনটেইনার জাহাজ পারস্য উপসাগরের উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী পার হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ খবর জানিয়েছে রয়টার্স।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। যার ফলে বিশ্ব তেলের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। তেহরান বলছে, ‘শত্রু’ দেশ ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেয়া হবে না। তবে চীন, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি ‘বন্ধুপ্রতীম’’ দেশকে এই প্রণালী দিয়ে জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। আজ মঙ্গলবার (৩১ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক নিয়মিত ব্রিফিংয়ে জানান, সম্প্রতি সংশিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। আরও পড়ুন: ইরান হরমুজ না খুললেও যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: প্রতিবেদন ওই মুখপাত্র আরও বলেন, ‘হরমুজ প্রণালী এবং এর পার্শ্ববর্তী জলরাশি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। চীন অবিলম্বে যুদ্ধবিরতি, লড়াই বন্ধ এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছে।’ ইরান উপসাগরীয় জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে এবং আরও হামলার হুমকি দিয়েছে, যার ফলে উপসাগরের ভেতরে শত শত জাহাজ ও ২০,০০০ নাবিক আটকা পড়েছেন। সৌদি আরব থেকে অপরিশোধিত তেল এবং কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে।

Go to News Site