Collector
অন্য ডিজিএফআই প্রধানরা পালিয়েছে, সৎ সাহস না থাকলে আমিও পালাতাম | Collector
অন্য ডিজিএফআই প্রধানরা পালিয়েছে, সৎ সাহস না থাকলে আমিও পালাতাম
Somoy TV

অন্য ডিজিএফআই প্রধানরা পালিয়েছে, সৎ সাহস না থাকলে আমিও পালাতাম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ আদালতে বলেছেন, অন্য ডিজিএফআই প্রধানরা পালিয়েছে, সৎ সাহস না থাকলে আমিও পালাতাম।মঙ্গলবার (৩১ মার্চ) আদালতে রিমান্ড শুনানিতে রাজধানীর মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় গ্রেফতার শেখ মামুন খালেদ এ কথা বলেন।এদিন শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, তিনি (শেখ মামুন) কল্যাণের জন্যই কাজ করেছেন। কিন্তু দেশের না, শেখ হাসিনার কল্যাণে কাজ করেছেন।আরও পড়ুন: ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডেতখন শেখ মামুন আদালতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করে নিজেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন। তিনি বলেন, ‘আই এম জাস্ট ফ্রেমড। জাস্ট হ্যারাসিং মি। আমার ৪০ বছরের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। অন্যান্য ডিজিএফআই প্রধানরা পালিয়ে গেছে। আমার সৎ সাহস না থাকলে আমিও দেশ ছেড়ে পালাতাম।’ তিনি বলেন, ‘রিমান্ডে আমাকে এক্সস্টেড প্রশ্ন করা হয়েছে। আর কত প্রশ্ন করবে? আমি যেখানে স্টুডেন্ট পড়াই, আমি কীভাবে স্টুডেন্টদের উপর গুলি চালাতে বলব।'জবাবে ওমর ফারুক বলেন, আপনারা শেখ হাসিনা সরকারকে সহায়তা করেছেন বলেই সেনাবাহিনীর এমন উচ্চ পদ পেয়েছেন।

Go to News Site